পোস্টগুলি

#Love poem লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Rabindranath Thakur Love quote 1/2/3/4

ছবি
“ প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন “ —  Rabindranath Tagore “ সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা — তরকারীতে লঙ্কামরিচের মত । “ —  Rabindranath Tagore “ জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়। “ —  Rabindranath Tagore “আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই” —  Rabindranath Tagore “সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব — আঁধারে মিশে গেছে আর সব।” —  Rabindranath Tagore   Click for more love quote of Rabindranath Thakur

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

ছবি
  "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" মিষ্টি দে বিয়ের আসরে হাজার মন্ত্র কিছু বুঝেছিলাম কিছু অবোধ্য. তবু মাথার গহ্বরে যেটা ঢুকেছিলো  চেতনার স্পর্শে যা ধরা দিয়েছিলো "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" বছরের পর বছর গেলো পেরিয়ে , একে অপরের হৃদয়ের খবর কতটুকু পেলাম আজ সেটাও অবোধ্য. সব যেনো ফিকে হতে হতে রঙ বিহীন বিবর্ন চালচিত্র. "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব" জীবনের অনুভূতি সকল হৃদয় যন্ত্রে বেকার বিকল ভালোবাসা বিহীন কর্তব্যের বোঝা বয়ে বয়ে কোনোমতে জীবন যাপন. তবু জীবনের প্রবাহে জীবন গড়িয়ে চলে নানা তালে ছন্দ বদ্ধ, ছন্দ বিহীন কেটে যায় সুখ দুঃখের দিন. "যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব "