পোস্টগুলি

অভিনয় শিক্ষা প্রথম ভাগ এর প্রথম পর্ব

MISTI DEY (মিষ্টি দে) ভারতের প্রাচীন নাট্যতত্ত্বের মূল গ্রন্থ নাট্যশাস্ত্র (রচয়িতা: ভারত মুনি)-এ নাটকের অভিনয়কে চারটি প্রধান অভিনয় (Abhinaya) বা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত বলা হয়েছে। এগুলিকে অনেক সময় "নাট্যশাস্ত্রের ৪ স্তম্ভ" হিসেবেও শেখানো হয়। ১. আঙ্গিক অভিনয় (Āṅgika Abhinaya) অর্থ: শরীরের মাধ্যমে অভিনয়। এর অন্তর্ভুক্ত: মুখের অভিব্যক্তি চোখের দৃষ্টি হাতের মুদ্রা মাথা, ঘাড় ও শরীরের ভঙ্গি হাঁটা, বসা, দাঁড়ানোর ধরন উদাহরণ: সংলাপ ছাড়াই শুধু চোখে জল, মুখের অভিব্যক্তি ও শরীরের ভঙ্গিতে দুঃখ প্রকাশ করা। ২. বাচিক অভিনয় (Vācika Abhinaya) অর্থ: কণ্ঠস্বর ও ভাষার মাধ্যমে অভিনয়। এর অন্তর্ভুক্ত: সংলাপ বলা উচ্চারণ কণ্ঠের ওঠানামা হাসি, কান্না, চিৎকার গান বা আবৃত্তি উদাহরণ: রাগের দৃশ্যে জোরালো কণ্ঠে সংলাপ বলা, আবার দুঃখের দৃশ্যে ধীর ও ভারী কণ্ঠ ব্যবহার করা। ৩. আহার্য অভিনয় (Āhārya Abhinaya) অর্থ: বাহ্যিক সাজসজ্জার মাধ্যমে অভিনয়। এর অন্তর্ভুক্ত: পোশাক মেকআপ অলংকার চুলের সাজ মঞ্চসজ্জা ও প্রপস উদাহরণ: রাজা চরিত্রে মুকুট ও রাজকীয় পোশাক, সন্ন্যাসী চরিত্রে গেরুয়া বস্ত্র। ৪. সাত...

ভালোবাসি

MISTI DEY (মিষ্টি দে) ভালোবাসি মিষ্টি দে  আমার হৃদয়ের গভীরে প্রতিদিন তুমি থাকো  আমার প্রতি নিঃশ্বাসে , নিঃশ্বাসে তোমার উপলব্ধি রাখো  তোমার মনের গভীর অবচেতনে আমার রোজ আসা যাওয়া  কে তোমাকে এতো ভালোবাসবে  যেমন  আমি তোমায় বাসি. যা বলবার ছিলো বলে দিয়েছি সব গোপন কিছু  নেই হৃদয়ের আড়ালে লুকিয়ে তোমার চোখ পড়ি শুধু খুঁজি ভালোবাসা, বোকার মতন কে তোমাকে এতো ভালোবাসবে যেমন আমি তোমায় বাসি. ভুলে গেছো কি, যা দিয়েছিলে কথা সেই হাসি, সেই ভালোবাসা মনে নেই বুঝি, তবু আমি আছি যেমন ছায়া থাকে সাথে, আঁধার, আলোর মাঝে কে তোমাকে এতো ভালোবাসবে বলো  যেমন আমি তোমায় বাসি পাগলের মতো.....

একলা পথে আকাশ রেখে দিও

MISTI DEY (মিষ্টি দে) একলা পথে আকাশ রেখে দিও মিষ্টি দে  একলা পথে আকাশ রেখে দিও ভাববো সাথে মেঘ বন্ধু আছে, আসবে রাতে তারা বন্ধুর দল চাঁদ থাকবে হাজার তারার মাঝে  মিষ্টি  হেসে বলবে আমায় ডেকে বল বন্ধু খবর কি তোর বল? একলা পথ আর একলা থাকবে না মনটা আর উদাস হবে না  মেঘের সাথে তারার সাথে  নিত্য খেলা অকারণে  চাঁদের আলোর জ্যোস্না  মেখে  আকাশ প্রদীপ থাকবো সেজে রামধনু রঙ বলবে ডেকে বল বন্ধু খবর কি তোর বল?

বন্ধু দেখ

MISTI DEY (মিষ্টি দে) বন্ধু দেখ  মিষ্টি দে  বন্ধু দেখ - আলোর পৃথিবী হাত বাড়িয়ে  ডাকছে তোমাকে  বন্ধু দেখ - স্বপ্ন সাগর ঢেউয়ের ঝিনুক  দিচ্ছে তোমাকে  বন্ধু তোমার মনের ভেতর বাজলো যে নুপুর   আজ  বাতাসে তাই শুধু আজ  আনন্দের ই সুর বন্ধু দেখ - আজ আকাশে নতুন ওই তারা  চাঁদের পাশে টিমটিমিয়ে  লিখছে নতুন গাঁথা  কোয়েল পাখি  ছন্দ দেবে  কোকিল গাইবে গান  বন্ধু তোর নতুন জন্ম  ফিরলো নতুন প্রাণ।।

আকাশ প্রদীপ

MISTI DEY (মিষ্টি দে) তোমার আকাশে আকাশ প্রদীপ দেখতে পেয়েছো কি???   তোমার আমার ভালোবাসার  আলো জ্বেলেছি.  যতই ঝড়, যতই মেঘ  আসুক আকাশ  পথে  আলোর শিখা পথ দেখাবে  থাকবো মনে সাথে.  মনের আকাশে আমি আছি  দূরের তারা হয়ে  দিনের শেষে চেয়ে দেখো  সকল কাজের শেষে....

প্ৰিয়

MISTI DEY (মিষ্টি দে) প্ৰিয়  মিষ্টি দে  কিছু বলতে চাই  যা জমে ছিলো বহুদিন  হৃদয়ের গভীরে। আজ তুমি সামনে অকপটে,  বলা হয়নি যা বলার ছিলো,  তবু মনে মনে অনেক কথা  একে অপরের মন বুঝে নেওয়া,  কিছু কষ্ট, কিছু ভালো লাগা,  কিছু না পাওয়ার যন্ত্রনা - কিছু বলতে চাই  যা হয়নি বলা - কিছু রাগ, কিছু অভিমান,  আবার মেনে যাওয়া  আদরে মেশা শব্দের প্রলেপ - রাতের কবিতা,  দিনের আলোয় মিশে যায়  নক্ষত্রের মতন  তবু সে আছে হৃদয় গভীরে,  যা হয়নি বলা  না বলা ছন্দের মিশ্রনে - তবু ভালো লাগা  ভালোবাসার আবেশে  আমি আছি, তুমি আছো  হৃদয় গভীরে।

একা

MISTI DEY (মিষ্টি দে) একা মিষ্টি দে ভাবছি বসে আকাশ পাতাল ভাবছি অনেক কিছু নীল আকাশে মেঘের রাশি  ঘুরছে কার পিছু?  ভাবছি বসে সকাল বিকেল   রাত্রি কেন আসে ভাবছি বসে অকারনে  চোখের কোন ভেজে ভাবছি বসে সন্ধ্যা তারা  শুক তারার খোঁজে নিজের মধ্যে দেখলো না সে দেখলো বিশ্ব খুঁজে ভাবছি বসে রাত্রি কালো সকাল হলেই আলো তবু কেনো আলোর খোঁজে  কত রাত্রি জেগে ভাবছি বসে জীবন যুদ্ধে জীবন মরন ভয় যা হয় হোক ভাবছি বসে একার লড়াই একার জয়।