আশ্রয়
MISTI DEY (মিষ্টি দে) আশ্রয় মিষ্টি দে মা তোমায় ছাড়া জীবন আমার শূন্য মরুভূমি সারা জীবন থাকবো সাথে আমি আর তুমি আমি তোমার ছোট্ট চারা হৃদয় মাঝে রই আমায় নিয়ে তোমার খেলা অকারণ হই চই ।। তুমি আমার হৃদয় জোড়া অফুরান ভালোবাসা তুমি আমার স্বপ্ন আকাশ একমাত্র আশা তোমার সাথে নিত্য আড়ি অকারণ রাগারাগি দিনের শেষে আবার তুমি আমার মনের সাথী । জীবন আমায় আঘাত দেয় মা ক্ষত বিক্ষত মন তোমার কোলে মিলায় দুঃখ মেলে শান্তি অনুক্ষণ ।।