পোস্টগুলি

"poetry " লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চাঁদ

ছবি
#Click the below link to read the full poem  চাঁদ মিষ্টি দে আকাশের কোলে হেসে ওঠা চাঁদ ধর্মের বেড়াজাল ভেঙে দেওয়া চাঁদ হ্যাঁ আমি সেই চাঁদ যার রূপের লাবণ্য কবির কবিতায় ঠাঁই পায় হ্যাঁ আমি সেই চাঁদ, হাজার প্রেমের নীরব সাক্ষী. পূর্ণিমার স্ব মহিমান্বিত চাঁদ অমাবস্যার অন্ধকারের লুকোচুরি খেলার সঙ্গী আমি চাঁদ ছেলেবেলার গল্পে দিনরাত চরকা কাঁটতে থাকা সেই থুরথুরে বুড়ি হ্যাঁ আমি সেই চাঁদ আমি এক অদ্বিতীয়ম ঈদের চাঁদ অথবা করবা চৌথ আমি এক সেই পুরাতনী তোমাদের সকলের হৃদয়ের চাঁদ.

সব ই আজ মিথ্যে

ছবি
সব ই আজ মিথ্যে মিষ্টি দে বেকার জীবন চলছে কেমন সকাল বিকাল সন্ধ্যে ঘুমের দেশে রঙিন বেশে সব ই আজ মিথ্যে. ভালোবাসার আতুর মন ভাঙলো বিনা শব্দে ঘুমের দেশে স্বপ্ন বেশে সবই আজ মিথ্যে. পেটের কামড় ভীষণ এমন মরছি বিনা খাদ্যে ঘুমের দেশে চাঁদের আলো সুখের কথা বলছে. বেকার জীবন ছুটছে এমন মরণ বুঝি ডাকছে সর্বনাশের শেষ খেলাটা এবার শুরু করছে. নকল মন আর নকল আশা নকল ভালোবাসা ঘুমের দেশে ও স্বপ্ন এখন মিথ্যা শুধুই বলছে.