পোস্টগুলি

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেহলীলা

                    দেহলীলা  দেহে আর মনে প্রাণে হয়ে একাকার একি অপরূপ লীলা এ অঙ্গে আমার ।। একি জ্যোতি , একি ব্যোম দীপ্ত-দীপ -জ্বালা – দিবা আর রজনীর শিরোনাট্যশালা । একি শ্যাম বসুন্ধরা – সমুদ্রে  চঞ্চল, পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল, অরণ্যে আঁধার ! একি বিচিত্র বিশাল অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল আমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ ! প্রত্যেক প্রাণীর মাঝে অনন্ত জগৎ ।। তোমারি মিলনশয্যা, হে মোর রাজন, ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন অসীম, বিচিত্র, ক্লান্ত । ওগো বিশ্বভূপ , দেহে মনে প্রাণে আমি একি অপরূপ ।।