দেহলীলা



                   দেহলীলা 

দেহে আর মনে প্রাণে হয়ে একাকার
একি অপরূপ লীলা এ অঙ্গে আমার ।।
একি জ্যোতি , একি ব্যোম দীপ্ত-দীপ -জ্বালা –
দিবা আর রজনীর শিরোনাট্যশালা ।
একি শ্যাম বসুন্ধরা – সমুদ্রে  চঞ্চল,
পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল,
অরণ্যে আঁধার ! একি বিচিত্র বিশাল
অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল
আমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ !
প্রত্যেক প্রাণীর মাঝে অনন্ত জগৎ ।।

তোমারি মিলনশয্যা, হে মোর রাজন,
ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন
অসীম, বিচিত্র, ক্লান্ত । ওগো বিশ্বভূপ ,
দেহে মনে প্রাণে আমি একি অপরূপ ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

“যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব"

অভিনয় শিক্ষা প্রথম ভাগ এর প্রথম পর্ব

অভিনয় শিক্ষা প্রথম ভাগ দ্বিতীয় পর্ব