ভালোবাসি
MISTI DEY (মিষ্টি দে)
ভালোবাসি
মিষ্টি দে
আমার হৃদয়ের গভীরে
প্রতিদিন তুমি থাকো
আমার প্রতি নিঃশ্বাসে , নিঃশ্বাসে
তোমার উপলব্ধি রাখো
তোমার মনের গভীর অবচেতনে
আমার রোজ আসা যাওয়া
কে তোমাকে এতো ভালোবাসবে
যেমন আমি তোমায় বাসি.
যা বলবার ছিলো বলে দিয়েছি সব
গোপন কিছু নেই হৃদয়ের আড়ালে
লুকিয়ে তোমার চোখ পড়ি শুধু
খুঁজি ভালোবাসা, বোকার মতন
কে তোমাকে এতো ভালোবাসবে
যেমন আমি তোমায় বাসি.
ভুলে গেছো কি, যা দিয়েছিলে কথা
সেই হাসি, সেই ভালোবাসা
মনে নেই বুঝি, তবু আমি আছি
যেমন ছায়া থাকে সাথে,
আঁধার, আলোর মাঝে
কে তোমাকে এতো ভালোবাসবে বলো
যেমন আমি তোমায় বাসি পাগলের মতো.....
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন