পোস্টগুলি

বন্ধু

ছবি
বন্ধু মিষ্টি দে আয়  বন্ধু  বন্ধুত্বের হাত বাড়িয়ে আয় বন্ধু আয় সফলতার গান শুনিয়ে আয় বন্ধু আয় উজান গাঙের তীরে  আয় বন্ধু জীবন হাসি হেসে। বন্ধু তুই আমার মনের সুর বন্ধু তুই কাছে কখনো দূর বন্ধু তুই রাতের গোপন কান্না তুই বন্ধু  ভোরের  খোলা জানালা বন্ধু এই জীবন মেলার মাঠে দেখাবো খেলা আমরা একই সাথে যখন ভাঙবে মেলা সবাই যাবে ফিরে আমরা দুজন নাগরদোলায় চড়ে যাব ওই আকাশ তারার দেশে বন্ধু  তুই সকাল দুপুর রাত থাকবি সাথে ধরে আমার হাত বন্ধু তুই জীবন তরীর  মাঝি  শোনাবি গান, হয়ে  মনের সাথী ..

সম্পর্ক

সম্পর্ক কোনো অজানা বন্ধন নাম না জানা স্পন্দন হৃদয়ের তার গুলোকে কোন এক সুরে বাঁধছে নাম না জানা সুর নাম বিহিন তাল নাম না জানা তান নাম হীন ছন্দ কোন প্রদীপের আলোর ছায়ায় নতুন পথের ঠিকানা যা ছিল অস্পষ্ট মানচিত্র আজ নতুন করে রূপ নেয় কোন রূপকারের ছোঁয়ায়!!

হাতছানি

হাতছানি আকাশ আমায় ডাকিশ কেন দু হাত তোর বাড়িয়ে ভয় লাগেযে তোর সাথে মোর একলা যেতে সব ছাড়িয়ে আকাশ আমায় ডাকিশ না রে আর কিছু দিন থাকতে দে মাটির  ছোঁয়ায় মন হারিয়ে আর কিছু দিন রইতে দে..... 

শেষের পথে

শেষের পথে সময় পেরিয়ে এলাম অনেক শরীর বলে সময়  সংক্ষেপ অসম্পূর্ণ কাজ বাকি আছে আছে কম বেশি আবেগ মনে হয়তো এই সামান্য আক্ষেপ সময় ফেলে এসেছি অনেক পেছন ফিরে তাকাবার সময় ও শেষ ওই দূরের পথে কোনও আলোর যাত্রী আলো নিয়ে, পথ দেখাবার অপেক্ষায় মেঠো পথের ধার ধরে দিগন্তের রামধনু রঙে রঙিন হবার অপেক্ষা সময় হয়ে এলো শেষ মন আমার মুক্ত তুই স্বপ্নের সাগরে ডুবে যা বলাকার সাথে উড়ে যা ওই দেখ আমার অসম্পূর্ণ স্বপ্নের ডানাগুলো অবিন্যস্ত এদিক ওদিক পড়ে আছে দু হাতের মুঠোয় ভরে নে উড়িয়ে দে নীল আকাশে অথবা ভাসিয়ে দে সাগরের মাঝখানে তাঁরা খুঁজে নিক আপন ঠিকানা অসম্পূর্ণ জীবনের গল্প হোক শেষ বাঁচুক  স্বপ্ন ফিরে পাক প্রাণ অলীক কল্পনার বাস্তবের ছোঁয়ায় পূর্ণ হোক জীবন আপন মহিমায় ..........       

লজ্জা

লজ্জা ন্যায় অন্যায় বিচার অবিচার হয়ে যাক একাকার  প্রতিবাদ আজ মুখোশে ঢাকা মিথ্যা হাহাকার যা কিছু আমার আঁকড়ে ছিলাম মূহূর্তে হল শেষ নেকড়ের দল আঁচড়ে কামড়ে প্রাণ হল নিঃস্বেষ লজ্জা আমার মৃত্যুর সাথে মুক্তি পথ ধরে ভয় শুধু মনে আরো কত প্রাণ লালসার বলি হবে....

ইচ্ছে

ইচ্ছে ইচ্ছে করে তোমায় আমি জরিয়ে ধরে বাঁচি জরিমানা হয় হোক জীবনের হিসাব থাকুক বাকি তোমার বুকে মুখটা আমার সুখ নেয়নি বহুদিন তোমার হাতের ছোঁয়ায় মন হারাইনি অনেক দিন ইচ্ছে করে তোমার নামে কবিতা লিখি সারাক্ষণ জীবন নয়, হারিয়েছি ওগো আমার সাধের মন ......

পরিণতি

পরিণতি জীবন খুঁজছে পরিণতি মৃত্যুর আবডালে মৃত্যু খোঁজে পরিণতি জীবনের স্পন্দনে রেখে যায় হাসি রেখে যায় আশা মানুষের মাঝে দিয়ে যায় ভালোবাসা ভুলে যায় স্মৃতি মুছে যায় নাম মনে থাকে শুধু সময়ের ফেলে যাওয়া ছাপ...