পোস্টগুলি

Love tree

ছবি
( click on the link to  read the full Poem.) Love Tree মিষ্টি দে একটা দিন আসবে দেখিস সাথে তুই আর আমি স্বপ্ন বাগান সাজবে দেখিস সাথে তুই আর আমি ভালোবাসার সেই চারাটা হয়েছে একটু বড়ো  যত্নে আদরে রাখি তাকে থাকে জড়োসড়ো তোর চোখের পাতায় আদুরে ভাষা দেখা হয়নি কতদিন তুই ও কি আমার মতো কাঁদতে থাকিস প্রতিদিন তুই আমার জীবন সাথী তুই আমার সব তোর জন্যই চেয়ে থাকা হাজার মাইল পথ.....

মনের চাঁদের ঘর

( click on the link to  read the full Poem.) মনের চাঁদের ঘর হারিয়ে যাচ্ছে সব হারিয়ে যাচ্ছে  সূর্য দিয়ে ঘেরা  মনের চাঁদের ঘর হারিয়ে যাচ্ছ তুমি  হারিয়ে যাচ্ছি আমি  হারিয়ে যাচ্ছে  আবোল তাবোল  জীবনের কোলাহল ....

পাচ্ছে হাসি হাসছি তাই

 পাচ্ছে হাসি হাসছি তাই মিষ্টি দে হাঃ হাঃ হাঃ হিঃ হিঃ হিঃ হাসবো শুধু ভাই প্রাণ টা খুলে হাসির চেয়ে অন্য সুখ নাই কাজ কর্ম নিপাত যাক টাকা পয়সা হাওয়া মন মাতিয়ে হাসবো শুধু মেলে মনের পাখা হাসবো আমি, হাসবে তুমি হাসবে জগৎ সবাই হাসির চেয়ে অন্য সুখ নেই ভুবনে ভাই হাসতে হাসতে গড়াগড়ি লুটোপুটি খাওয়া জীবনটাকে হাসির মাঝে হাসতে হাসতে পাওয়া..

নূতন

 নূতন মিষ্টি দে আগামীর পথে জীবনের ডাক মনে হয় এই বুঝি জীবনের বাঁক নতুনের হাতছানি মুখ বাঁধা যাত্রা মুখোশের আবডালে নব নূতন মাত্রা.....

#বৃষ্টি পরে টাপুর টুপুর

 #বৃষ্টি পরে টাপুর টুপুর মিষ্টি দে বৃষ্টি পরে টাপুর টুপুর ছাদনা খোঁজে পথের কুকুর আমার মাথায় ছাদ যে আছে পড়ুক না জল টুপ্ টুপ্ টুপ্ বৃষ্টি পরে টাপুর টুপুর একঘেয়েমি ক্লান্ত দুপুর মানুষ নয় সব গুচ্ছ পাগল বলছে কথা আবোল তাবোল হটাৎ হটাৎ হচ্ছে চুপ বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ শান্ত নদী খেপছে ধীরে নৌকা বাঁধা তারই তীরে ইচ্ছে পালে লাগছে হাওয়া পূরণ হবে অনেক চাওয়া পানকৌড়ি দিচ্ছে ডুব বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ বৃষ্টি পরে টাপুর টুপুর সময় হলো এবার শুরুর ইচ্ছে পাল দুলছে দেখো দাঁড় কে একটু সামলে রেখো ঢেউয়ের মাথায় নৌকা দোলে স্বপ্ন তীরে যাবেই চলে বৃষ্টি পরে টুপ্ টুপ্ টুপ্ টুপ্ টুপ্ টুপ্, টুপ্ টুপ্ টুপ্...

সময় যে যায় হেঁটে হেঁটে

 #সময় যে যায় হেঁটে হেঁটে মিষ্টি দে দিনের পরে দিন যে যায় আজ ও যায় কাল ও যায় পরশু ও যায় হেঁটে হেঁটে বন্ধ ঘরে দিন গুজরান স্বপ্ন পাখি হয় হয়রান আজ ও যায় কাল ও যায় গ্রীষ্ম পেরিয়ে বর্ষা ও যায় সময় চলে হেঁটে হেঁটে রোজ ই আশা নতুন দিনের সকাল থেকে সন্ধ্যের অলস ভাবে সময় যে যায় মনটা চলে হেঁটে হেঁটে উদাস ভাবে চেয়ে থাকা বন্দী ঘর পাগল খানা মুক্তি খোঁজে স্বপ্ন ডানা সময় চলে হেঁটে হেঁটে......
 31 december Aj ses provate bole jabo ses kotha 365 diner bojha kadhe niye  Chole jabo Itihaser kole matha rekhe Ses ghume Je ashay 365 diner mala gethechhilam Je ashay gore tulechhilam notun swapno Tar var diye jabo notuner kadhe Amar apotyo He nobin He amar sorosi konya Ja parlam na ta sompurno koro tumi Tomar agun dristi te jaliye diyo joto annay Tomar mamatamoyi sporse pasane jagiye tulo pran Tomar chole jawa jeno na hoy amar moto kono dogdho itihas  se Beche thake jeno natun sthapotyer protinidhi rupe .