অবচেতন

রাতের প্রহর যায় পেরিয়ে
বাইরে কুকুরের ডাক
জানিয়ে চলে
শুধু তুমি  না
জেগে আছি আমি ও।

আধ ভাঙা চাঁদের আলো
জানলার পর্দার আরাল থেকে
বুকের ওপর এসে পরেছে
হয়তো হৃদয়ের গোপন বাসনাটা
জানবার চেষ্টা করছে
বুকের ওঠা নামায়
হয়তো কিছুটা ইতস্তত

রাতের গভীরতা যাচ্ছে বেড়ে
আকাশের রং যাচ্ছে বদলে
মনের রং কখনো বদলায়
কেউ বলতে পারো??

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়