আবাহন

আবাহন

প্রথম প্রেমে প্রথম ভাঙন
টুকরো হলো মন
নতুন খণ্ডে আবার হলো
প্রেমের উন্মোচন

প্রেম কখনো দ্বিতীয় হয়
হয় কি তৃতীয়? ?
প্রেম তো সে চির নতুন
অবাধ যৌবন

হাজার খণ্ডে মনকে আমি
ভেঙেছি বার বার
প্রথম প্রেমের প্রলোভনে
হয়েছি আরপার

প্রত্যেক প্রেম প্রথম প্রেম
 যখন থাকে তাতে আত্ম সমর্পণ
বার বার আমি প্রথম প্রেমে
দেব মনের বিসর্জন .....

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়