হারিয়ে যাওয়া

হারিয়ে যাওয়া

তুমি যদি আমার বন্ধু হতে
হতো বেজায় ভালো
স্বপ্ন গুলো একসাথে সব
একটি মালা গাঁথতো
যদি আমার বন্ধু হতে
হটাৎ কখোনো
ঝগড়া হতো যখন তখন
মান অভিমান পালা
আবার তুমি আসতে ফিরে
খেলতে নতুন খেলা
যদি তুমি বন্ধু হতে
হাজার বিপদ সাথে
হাতটা আমার শক্ত করে
থাকতে ধরে হাতে
তুমি আমার বন্ধু নও
অনেক দূরের সাথি
দিগন্ত আর আকাশের
নিরব হাতছানি....... মিষ্টি দে

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়