একলা পথে আকাশ রেখে দিও



একলা পথে আকাশ রেখে দিও
ভাববো সাথে মেঘ বন্ধু আছে,
আসবে রাতে তারা বন্ধুর দল
চাঁদ থাকবে হাজার তারার মাঝে 
মিষ্টি  হেসে বলবে আমায় ডেকে
বল বন্ধু খবর কি তোর বল?
একলা পথ আর একলা থাকবে না
মনটা আর উদাস হবে না 
মেঘের সাথে তারার সাথে 
নিত্য খেলা অকারণে 
চাঁদের আলোর জ্যোস্না  মেখে
 আকাশ প্রদীপ থাকবো সেজে
রামধনু রঙ বলবে ডেকে
বল বন্ধু খবর কি তোর বল?

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়