প্রতিবাদ

MISTI DEY (মিষ্টি দে)
প্রতিবাদ
মিষ্টি দে

মোমবাতি না মশাল জ্বলুক
দৃঢ় পদক্ষেপ
পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই
থাকবেনা  আক্ষেপ
পুরুষ বেশে নপুংসক সব
জন্ম আমার ই গর্ভে
বুকের দুধে লালন করেছি, 
আগলে রেখেছি বক্ষে
মানুষ ভেবে জন্ম দিয়েছি 
বুঝিনি তুই শয়তান
চলছে খেলা সময়ের পাতা 
আবার নতুন দান
শয়তান তোর কতো লালসা
আবার ও খেলবি পাশা
 আবার ও সব মূক দর্শক
বিকিয়ে দিয়েছিস মাথা
সমাজের সব রথী মহারথী, 
নেতা মন্ত্রী আমলা, 
অবাক চোখে দেখেছিস তোরা
মায়ের নগ্নতা
কঠিন হাতে পোশাক ছিড়েছে, 
ক্ষত বিক্ষত বক্ষ, 
ভুলে গিয়েছে আপন জন্ম 
যোনি আজ রক্তাক্ত
 সময় এসেছে ঘুরে দাড়াবার, 
নতুন ভোর আসুক, 
নপুংসকের খোলোস বদলে 
মানুষ জেগে উঠুক। 1/9/2024

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়