হারিয়ে যাওয়া দেশ

MISTI DEY (মিষ্টি দে)

 
কোথায় যেন হারিয়ে যায় 
স্বপ্ন দেখার দেশ
গুগল ম্যাপে চোখ ফেরাই 
নেই তো অবশেষ 
ছন্নছাড়া দেশ আমার
দেখায় কতো খেলা
আসল নকল মিলে মিশে
বদ্রিনাথের মেলা
দেখ তামাসা দেখরে পাগল
সবাই ছোটে ছেড়ে আগল
এদিক ওদিক ডাইনে বাঁয়ে 
আগুন গোলায় ওই ছুটেছে
দেখ তামাসা দেখ রে ভাই
ব্যালেন্স খেলায় জীবন রে ভাই 
শ্বাস প্রশ্বাস জীবন বায়ু
কোথায় যে প্রাণ, কোথায় আয়ু
গোলকধাঁধায় আটকে জীবন
অট্ট হাসি হাসছে মরণ
স্বপ্ন দেখা হচ্ছে শেষ
হারিয়ে যাচ্ছে স্বপ্ন দেশ।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Green light

#আমি আর সময়