পোস্টগুলি

গন্তব্য

ছবি
গন্তব্য ছোটো থেকে মনের মধ্যে  অনেক ইচ্ছার ধুঁয়ো সময় শেষে আজ দেখি  সব হয়েছে  ভুয়ো । পথের পর পথ শুধু  চলতে থাকাই হলো সন্ধ্যা নামে দিনের শেষে  ক্লান্ত মনের আলো। আকাশ মাঝে টিম টিম টিম ধ্রুবতারা ও কি পথের খোঁজ এই বুঝি পাই আবার চলতে  থাকি! দিনের শেষে সাঁঝের বাতি জ্বলছে ঘরে ঘরে  মনের প্রদীপ নিভলো বুঝি দিনের আলোর সাথে । আবার কোনো ইচ্ছে ধুঁয়ো  মনকে উস্কে দিলো- দীপ্ত প্রদীপে জ্বললো এবার ভালোবাসার আলো অমাবস্যার অন্ধকার  মুহূর্তে যায় কেটে  ভালোবাসার প্রদীপ দেখো কেমন জ্বলছে তেজে রাতের শেষে ভোরের আলো পূব আকাশে ওঠে সময় স্রোতে সেই আলোতে বিশ্ব যায় ঢেকে  গভীর রাতে কঠিন পথে জ্বালিয়ে মনের দিয়া নতুন পথ নতুন ভাবে  নতুন রুপে চেনা।।

অভিমানী

 অভিমানী  অভিমান টা বড়ো অভিমানী  জমে থাকে অন্তঃপুরের গহনে  না জানে কত কাহিনী । অভিমান সেতো বড়ো অভিমানী । বাইরের আবরনে হাসির রেখা  ঢেকে রাখে যত ক্ষত, ব্যথা  আবেগের স্রোতে পাওয়া  আঘাতের চিহ্ন, শুধু আমি জানি - অভিমান সেতো বড়ো অভিমানী । চৈত্র বৈশাখের সন্ধিক্ষণে  কাল বৈশাখীর আস্ফালনে অভীমানে জমে থাকা কান্না হাসির ঘেরাটোপে বন্দী  রঙিন ঠোঁটের  উচ্ছাসিত ঝর্ণায় চাপা পড়ে থাকে এলোমেলো  হয়ে যাওয়া  অন্তঃশেষ  পাওয়া না পাওয়ার  হিসাব মেলাতে যাওয়া  ভঙ্গুর দাড়িপাল্লার  শেষ কাহিনী  অভিমান সেতো বড়ো অভিমানী ।....... মিষ্টি দে

ঝড়

ছবি
  ঝড়   ভালোবাসা যেন  মনটাকে   আস্টেপৃষ্টে  বাঁধছে । বিষাক্ত বিষের মতো ধীরে ধীরে  মৃত্যুর দিকে ঠেলছে। তবু সব জেনেও নেশার মতো ছুটছে এলোপাথারি দৌড়  ভবঘুরের পথ হারানোর ছুট্। আমি দেখছি- আর ভাবছি  ঝড়ের আগে সব যেমন থাকে অতি স্বাভাবিক - তারপর মূহুর্ত ঝড়ের দাপটে  সব কেমন এলোমেলো , পরাজিত প্রেমিক  প্রকৃতিকে দেয় তার  ভালোবাসার চুম্বন  আকাশের কোল ঘেঁষে  বাদলের আঁকা ছবি  বৃষ্টির ধারা বয়ে নিয়ে চলে  আকাশের গাল বেয়ে জলের ধারা  মৃত্তিকার শুষ্ক বুকে  যেন প্রাণের সন্চার । আপন করেছে ঝড় , তবে আরো একটু  এলোমেলো হোক  এলোমেলো হোক দিশা হীন পথ তৈরি হোক নতুন পথের অববাহিকার উপত্যকায়  একে অপরকে আঁকড়ে  শেষ কিছুদিন  বাঁচা ঝলমলে আকাশের নিচে প্রকৃতির কোলে মাথা গুঁজে  হারিয়ে যাওয়া ঝড়ের  নতুন  সংসার  ।।.....মিষ্টি দে

গোধূলি

 গোধূলি  সব শুরুর একটা শেষ থাকে।   শেষ  অনিবার্য। বোঝাপড়া,  বা বুঝিয়ে নেওয়া,   মনের খেলাঘরে,  কত না নাম না জানা খেলা  কোনোদিন শুরু  আবার হঠাত্ একদিন শেষ । সব শুরুর  ই তো শেষ থাকে । তবে আফশোস কিসের । পড়ন্ত বিকেলের রোদে  খোলা মাঠে ছুটে বেড়িয়ে যাওয়া  ধুলোয় গড়াগড়ি, কাদা মাখামাখি  আছাড় খেয়ে পড়া, কেটে গিয়ে রক্তে রঞ্জিত  তবু কোনো ভ্রুক্ষেপ নেই  আবার ছোটা,  খেলায় জেতার খেলা , সময়ের সময় টা হয়ে আসে শেষ  গোধূলির লাল আকাশ সীমারেখা টানে । সন্ধ্যা নামে  এরকমই সম্পর্কের ও সন্ধ্যা হয়তো আসে! খেলা হয় শেষ? অবিরাম চলতে থাকা,  ঘ্যানঘেনে জীবনের দাড়ি টেনে দেওয়া ।। ..মিষ্টি দে

ভালো আছি

 ভালো আছি মিষ্টি দে সত্যি বলছি বড্ড ভালো আছি এই ভালোটা নীল আকাশে উড়তে থাকা পাখি  এই ভালোটা অনেকটা ঠিক  ডুব সাগরের মাঝি ভয় যেখানে হাত ছেড়েছে ডাক দিয়েছে আকাশ রাস্তা বিহীন পথিক যেন খুঁজেছে বিশ্বাস । সত্যি  বলছি শুনতে পাচ্ছ   বড্ড  ভালো আছি। একার সাথে পা মিলিয়ে  হাজার হলো সাথী  হাজার মাঝে একা তবু বড্ড ভালো আছি ।।
 अवैध प्रेम © मिष्टी डे ********* प्रेम क्या सच में अवैध होता है ? प्रेम की वैधता किस यन्त्र से मापी जाती है ? जैसे प्यार की गहराई नहीं मापी जा सकती वैसे ही क्या नहीं मापी जा सकती है प्रेम की वैधता ? प्यार की वैधता समाज के सृष्टिशील कर्ता व्यक्तियों के  धारावाहिक दृष्टिकोण से उपजती है..  प्यार की परिभाषा भी वे ही तय करते हैं..  " पुरुष और नारी का परस्पर आकर्षण,  पास आना, शारीरिक मिलन ही होता है  प्रेम का परिपूर्ण रुप.. " इससे अलग नहीं होता है कोई प्रेम..  और प्रेम की वैधता..?  धर्म मिले, जाति मिले,  मिलना चाहिए और भी बहुत कुछ...  और यदि एक दूसरे के प्रेम में  कोई एक या दोनों ही विवाहित हों सहज में ही तब मान लिया जाता है वह अवैध..   आप ही कहिए,, किसने कहा है कि शारीरिक सम्पर्क ही है प्यार की पूर्णता..!!! आप ही कहिए...किसने कहा है कि  नियम नीति मानकर ही करना होगा प्यार..!!! यदि प्रेम होता है तो यह एकांतिक रुप में भी तो हो सकता है .. यदि ऐसा नहीं होता तो आप किस उद्देश्य से करते हैं प्रेम ईश्वर से...??  नहीं तो क्या यह सम...

অন্য আমি

 অন্য আমি  মিষ্টি দে  আজ চোখের জলে- চোখের ভাষা ভাসিয়ে দিয়ে  নতুন করে নতুন আমায় খুঁজে পেলাম  আজ আবেগ তীরে , মনকে বিঁধে  আবেগ ঢেউয়ে মনকে আমি ভাসিয়ে দিয়ে  আজ নতুন করে নতুন আমায়  খুঁজে পেলাম । স্বপ্ন ভাঙা আবর্জনায়- না জানি কোন  পরশ পাথর  কুড়িয়ে পেয়ে, নতুন করে, নতুন আমায় খুঁজে পেলাম  পুরোনো সেই যন্ত্রণা আজ শ্বেতাবৃত গোলাপ হয়ে ফুটেছে এই জীবন ডালে। বিবর্ন  সেই পাতাগুলি সেজেছে আজ নতুন সাজে। না'নান  রং এর হাতছানি আজ মূল্যহীন । আজ প্রভাতে শুরু হলো নতুন দিন সাদা কাপড়ে ঢাকা আমি, নতুন রূপেনতুন বেশে  বিবর্ন আমি  তবুও আমি  অন্য  আমি নতুন আমি ।।