পোস্টগুলি

তোমার মন

তোমার মন মিষ্টি দে শুনছো,  কবে থেকে খুঁজছি নীল আকাশে তাকিয়ে খুঁজি ফুলের গন্ধে খুঁজি সাগরের ঢেউয়ে, চাঁদের আলোয় নক্ষত্রের ছবিতে খুঁজে পাচ্ছিনা জানো - মেঠো পথের ধার ধরে গোধূলি আলোয় অঝোর বৃষ্টির শব্দে কোথায় হারিয়ে গেলো? সকল শুন্যতার মাঝেও যাকে সবসময় আঁকড়ে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছিলাম আজ কোথায় হারিয়ে গেলো বলোতো ! তুমি অমন করে চেয়ে আছো কেনো? তোমার চোখের প্রশ্নে তাকে পাবো? তোমার কাছে একটু আসবো? যদি তোমার শরীরের গন্ধে তাকে পাই সে যে খুব প্রিয়, খুব আপন আমার কোন অবসরে, কোন অছিলায় কোথায় হারিয়ে গেলো? দেবে খুঁজে?  দেবে আমায়? সে যে আর কিছু নয় সে যে "তোমার মন "3/10/2019.. 21:30

আকাশ প্রদীপ

আকাশ প্রদীপ মিষ্টি দে তোমার আকাশে আকাশ প্রদীপ দেখতে পেয়েছো কি??? তোমার আমার ভালোবাসার আলো জ্বেলেছি. যতই ঝড়, যতই মেঘ আসুক আকাশ  পথে আলোর শিখা পথ দেখাবে থাকবো মনে সাথে. মনের আকাশে আমি আছি দূরের তারা হয়ে দিনের শেষে চেয়ে দেখো সকল কাজের শেষে....30/10/2019.. 14:52

নষ্ট জীবন

নষ্ট জীবন মিষ্টি দে বেঁচে থাকাটাই মূল্যহীন বেঁচে থাকাটাই নিরাশা বেঁচে থাকাটাই জীবন মাঝে মৃত্যু কে কাছে পাওয়া বেঁচে থাকাটাই  আপোষ শুধু বেঁচে থাকাটাই কঠিন বেঁচে থাকাটাই আলো হীন অন্ধকারে মরা বেঁচে থাকাটাই স্মশান ভূমি প্রেতাত্মার কোলাহল বেঁচে থাকাটাই আর কিছু নয় শুধুই চোখের জল....   24/11/2019

নারী

নারী মিষ্টি দে আমি নারী রামধনুর রং মাখানো আমার হৃদয় সেখানে বেড়ে উঠেছে একান্ত আমার ইচ্ছে পাখি যে তার ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় মেঘের রাজত্ব পার করে আমার স্বপ্নের আকাশে আমি নারী ভয়ে ভয়ে বাঁচা আমার চরিত্রের অপহরণ  হয় প্রতিনিয়ত   আমার পবিত্রতায় প্রশ্ন ওঠে অসংখ্য হাজার বার আমি নষ্ট হই নষ্ট নিয়মের কারাগারে আমি নারী আমার স্বপ্নের ইচ্ছায় লোহার শিকল জন্ম মুহূর্তে নির্ধারিত হয়ে যায় উচিৎ অনুচিতের নিয়মাবলী সেই নিয়মের ঘেরাটোপে যদি বাঁচি, আমি আদর্শ, আমি প্রকৃত নারী নিয়মের বাইরে একটা পদক্ষেপ মুহূর্তে তকমা আঁটে স্বেচ্ছাচারী আমি নারী আমি ধর্ষিত হই প্রতিনিয়ত আমার স্বপ্নের আর্তনাদ ইচ্ছে পাখির ডানা ঝাপ্টানো গুমড়ানো কান্নার শব্দে বেড়ে ওঠা আমি নারী আমায় স্বপ্ন দেখতে নেই উড়ে বেড়াতে নেই নিজের ইচ্ছায় লুকিয়ে রাখতে হয় নিজেকে নারী খাদকের দৃষ্টি থেকে একই প্রজাতি হোমোসেপিয়েন্স নারী মাংস, নারী শরীর বড়ো সুস্বাদু, তাড়িয়ে তাড়িয়ে খায় আমি নারী মন বিহীন শিকলে আবদ্ধ প্রাণী...2/12/2019... 10:36

সন্ধিক্ষণ

সন্ধিক্ষণ মিষ্টি দে শেষের পথে পা বাড়িয়ে নতুন শুরুর ডাক কোন পথেতে চলবে জীবন কোন পথের ই বাঁক স্মৃতির পাতায় লেখা থাকুক বিদায় বেলার সুর নতুন সকাল ডাকছে দেখো নেই তো সে আর দূর.21/12/2019.. 13:27...

মেলা

মেলা মিষ্টি দে ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয় অনেক না পাওয়া,  পাওয়ার মোড়কে আপনি ধরা দেয় ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয় জীবন মেলায়   নানান কথার নাগরদোলার ঘোর পুতুল নাচের মঞ্চে যেন নানান হুল্লোড় জীবন মেলায় নানান সাজে জীবন সাজায় চিত্র নতুন করে নিজেকে খুঁজি নানান বৈচিত্র মরণ কূপের খেলায় দেখি রোজ মৃত্যু ভয় খেলার শেষে নিজেকে পাই, অজেয়  মৃত্যুঞ্জয়. ইচ্ছেগুলো কে মাঝে মাঝে একটু উস্কে দিতে হয়.....  16/3/2020 20:26

সংযম

সংযম মিষ্টি দে আয়রে বোকারা ঘরে আয় এসেছে  ভাইরাস তোকেই চায় মাছ মাংস অনেক খাবি প্রাণ টা যদি বেঁচে যায় থাকরে পাগল ঘরে থাক করোনা ভাইরাস পালিয়ে যাক  সারা বিশ্ব লোপাট হোলো বেঘোরে সব প্রাণ টা দিলো ওরে বোকারা ভেবে দেখ বিশ্ব টাকে চেয়ে দেখ এবার বুঝি তোদের পালা শুরু করবি মৃত্যু মেলা এখনো একটু সময় বাকি আত্নাটাকি জাগলো নাকি? সারা জীবন অনেক খেলি এবার না হয় রেহাই দিলি আকাশ হবে মেঘ মুক্ত হাসবে সবাই বিশ্ব মুগ্ধ সেই দিন না হয় বেরিয়ে আসিস কব্জি ডুবিয়ে খেতেই থাকিস আজকে নাহয় অল্প খেলি দোকান বাজার নাই বা গেলি দেশ ভক্তি একটু দেখা সংযমে থেকে মানুষ বাঁচা..... 25/3/2020...22:17