পোস্টগুলি

মাঝি

মাঝি রবীন্দ্রনাথ ঠাকুর আমার যেতে ইচ্ছে করে      নদীটির ওই পারে --      যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো      বাঁধা সারে সারে। কৃষাণেরা পার হয়ে যায়      লাঙল কাঁধে ফেলে;      জাল টেনে নেয় জেলে, গোরু মহিষ সাঁৎরে নিয়ে      যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে      সবাই ফেরে ঘরে      শুধু রাতদুপরে শেয়ালগুলো ডেকে ওঠে      ঝাউডাঙাটার 'পরে।      মা, যদি হও রাজি, বড়ো হলে আমি হব      খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে      আছে জলার মতো।      বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায়      চখাচখী যত। তারি ধারে ঘন হয়ে      জন্মেছে সব শর;      মানিক-জোড়ের ঘর, কাদাখোঁচা পায়ের চিহ্ন      আঁকে পাঁকের 'পর। সন্ধ্যা হলে কত দিন মা,      দাঁড়িয়ে ছাদের...

ভোর

MISTI DEY (মিষ্টি দে) ভোর মিষ্টি দে তারিখ: 30/10/2021 ক্লান্ত দুপুরের মৌন বাতাস হালকা পোশাকের অন্তরালে  কোনো এক গোপনীয়তা সৃষ্টি করছে ,  সকলের আড়ালে,  মনে করিয়ে দিচ্ছে হারিয়ে যাওয়া  প্রেমিকের উদ্ধত আচরণ । দূরে হিন্দি রোমান্টিক গানের কলি কর্কশ ভাবে কানে এসে লাগছে। মনে হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতিতে সপ্ত সুর কে করা হচ্ছে অপমান  ক্লান্ত দুপুরের মতো মন ও যেন ধীরে ধীরে হয়ে পরছে ক্লান্ত পরিশ্রান্ত। তবু ও হাঁটছি  আরো একটু ক্লান্তি চাইছে মন হতে চাইছে আরো একটু উদাস চোখের জলে শুকনো পথ হচ্ছে আদ্র চলবার শক্তি হয়ে যাক ক্ষীণ  ক্লান্তিতে চোখ আসুক বুজে মূহুর্তে হারিয়ে যাক চেতনা সমস্ত সৃষ্টি যাক মুছে  ক্লান্ত দুপুরের অবসানে সায়াহ্নের প্রভাতে  কোনো এক অন্ধকার কে ভালোবেসে অন্ধকারকে কাছে টেনে  খুঁজে পেতে চায়  অতি প্রতিক্ষীত ঘুমের সন্ধান। অবশেষে নতুন ভোরের আদরে নব জীবনের সূত্রপাত ।

বাউন্ডুলে

MISTI DEY (মিষ্টি দে) বাউন্ডুলে মিষ্টি দে চলো আজ সব কিছু ছেড়ে, বেড়িয়ে পড়ি অজানার উদ্দশ্যে বেপরোয়া, বাউন্ডুলে, উ র ন চন্ডী  বেশে যেখানে ক্লান্তি হাঁটু গেড়ে বসে বেঁচে থাকবার ভিক্ষা চাইবে আর অবজ্ঞার হাসি হেসে বিদায় জানাবো অবহেলে উচ্চ কন্ঠে গাইবো সেই গান যার সুরে মিশে আছে রামধনুর সাত রং সরগম এর সাত সুর,  আর অনাবিল আনন্দ। তাণ্ডবের তালে পা মিলিয়ে পেরিয়ে যাবো দূর্গম সব পথ কখনো পাহাড়, কখনো ঘন অরন্য কখনো সাগরের রহস্য সৃষ্টি করবো নতুন অনুভূতির এক দেশ যেখানে ধ্বংস স্তূপ থেকে জন্ম নেবে নতুন কবিতা বাউন্ডুলে, বেপরোয়া সাধকের বেশে।।

মা এসেছেন মর্ত্যে

ছবি
MISTI DEY (মিষ্টি দে) ( এবার যখন মা মর্ত্য থেকে ফিরলেন তখন কি হলো শুনবেন-)   মা এসেছেন মর্ত্যে  মিষ্টি দে শিব ঠাকুর ধ্যানে বসলে ধ্যান আর তার ভাঙেনা  কিন্তু যখন ভাঙে  তখন নিরব আর থাকেনা।   উমা এসেছিলেন মর্ত্যে পাঁচটা দিনের শেষে  ঘরে ফিরলেন রেগে মুখ দেখে তার বুঝতে পেরে, নন্দী ছোটে শিবের কাছে। উমার রাগে গুর গুর গুর মেঘের দাপাদাপি  শিবের ধ্যান ভাঙলো দেখে উমার ভ্রুকুটি  কি হয়েছে প্রিয়তমা  স্ত্রী কে সুধায় ভোলা অঝোর ধারায় কাঁদলো উমা শুনে শিবের গলা  বলে উমা কেঁদে কেঁদে  আগের বছর মর্ত্য ধামে  কেউ করেনি কদর  সবাই ছিলো মুখোশ পড়ে ভয়ে জড়সড়  মুখ খুললেই ধরবে এসে ভাইরাস সে জবড় আমার ও মুখ রাখলো ঢেকে  শূন্য কলরব    সেজেগুজে ঠাকুর দেখা  এলো না তো কেউ পাঁচটা দিন পেরিয়ে গেলে চোখের জলের ঢেউ অনেক আশায় বুক বেঁধে তাই এবার গিয়েছিলাম মর্ত্যে  যত্ন আত্তি দারুণ পাবো  মন সেজেছিলো নৃত্যে গিয়ে দেখি উল্টো সব গরীব হয়েছে ভক্ত  বেঁচে থাকাটাই তাদের কাছে হয়ে উঠেছে শক্ত  কেড়ে নিয়েছে আপনজন  নিষ্ঠুর সেই ভাইরাস...

আর্জি

MISTI DEY (মিষ্টি দে) আর্জি  মিষ্টি দে শিউলি জানে আগমনী সুরে মা আসছে ঘরে আমার মা আলপনা দেয় জগৎ মায়ের বোধনে মায়ের সাথে ভাই বোনরাও আসছে নতুন সাজে জাঁকজমকের দারুণ বাহার কোটি টাকার প্যান্ডেলে মন্দিরেতে ভোগের প্রসাদ সাজে নতুন সন্দেশে কতো লোকের কতো চাওয়া  পূরণ হয়  অকাতরে । প্রতিবছর আসিস মা তুই আমাকে দিস ফাঁকি  আমি না হয় খারাপ মেয়ে  করিনা ডাকাডাকি  আমার মা তো ডাকে তোকে চোখের জলের ধারায়  তবুও তুই পাষান ওরে হৃদয় গলে না হায়! বড়ো মানুষের মা তুই তাদের কথাই ভাবিস উপহারে, উপহারে  তাদের ভরিয়ে তুলিস এবারও কি  শূন্য হাতে এলি ভূবন মাঝে? কিছু এনেছিস জগৎ মাতা আমার দুখী মায়ের  তরে?? 7/10/21

থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া

MISTI DEY (মিষ্টি দে) থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া    পৃথিবীর বায়ুমণ্ডলে ছিন্ন করে  আছড়ে পড়ে  একমুঠো ভালোবাসা  তারপর নিরুদ্দেশের পথে  পা বাড়িয়ে  ভালোবাসার ভালো টুকু  খুঁজে বেড়াবার বৃথা প্রচেষ্টা । হারিয়ে যাওয়া জীবন  জীবন যুদ্ধের বোঝা বয়ে বেড়ানো ছাড়া  আর কিছু নয়  তবু দীর্ঘ রাত জাগার পর  ভোরের ঝিমুনি ভাঙা  নব সূর্যের আলোয়  আবার নিজেকে মুক্ত করা  আবার শুরু জীবন শুরুর চলা  থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া ।

অপেক্ষা

ছবি
MISTI DEY (মিষ্টি দে) অপেক্ষা দের ভীড়ে ছোট্ট একটি নীড়ে  শুধু তোমার অপেক্ষায়  উঠবে যেদিন সূর্য , সকল বাঁধা ভেঙে            মেঘের চাদর ছিঁড়ে            শুধু তার অপেক্ষায়  অপক্ষেমাণ দিন , হারিয়ে যাবে যেদিন         তুমি থাকবে আমার সাথে             একান্ত ভালোবেসে             শুধু তার অপেক্ষায়  কাটলো রাত্রি প্রহর, আসলো নতুন ভোর অপেক্ষাদের শেষ,  সাজলো নতুন বেশ কাটলো যত কালো, ওই যে ভোরের আলো,         আজ মোদের অপেক্ষায়