পোস্টগুলি

মা এসেছেন মর্ত্যে

ছবি
MISTI DEY (মিষ্টি দে) ( এবার যখন মা মর্ত্য থেকে ফিরলেন তখন কি হলো শুনবেন-)   মা এসেছেন মর্ত্যে  মিষ্টি দে শিব ঠাকুর ধ্যানে বসলে ধ্যান আর তার ভাঙেনা  কিন্তু যখন ভাঙে  তখন নিরব আর থাকেনা।   উমা এসেছিলেন মর্ত্যে পাঁচটা দিনের শেষে  ঘরে ফিরলেন রেগে মুখ দেখে তার বুঝতে পেরে, নন্দী ছোটে শিবের কাছে। উমার রাগে গুর গুর গুর মেঘের দাপাদাপি  শিবের ধ্যান ভাঙলো দেখে উমার ভ্রুকুটি  কি হয়েছে প্রিয়তমা  স্ত্রী কে সুধায় ভোলা অঝোর ধারায় কাঁদলো উমা শুনে শিবের গলা  বলে উমা কেঁদে কেঁদে  আগের বছর মর্ত্য ধামে  কেউ করেনি কদর  সবাই ছিলো মুখোশ পড়ে ভয়ে জড়সড়  মুখ খুললেই ধরবে এসে ভাইরাস সে জবড় আমার ও মুখ রাখলো ঢেকে  শূন্য কলরব    সেজেগুজে ঠাকুর দেখা  এলো না তো কেউ পাঁচটা দিন পেরিয়ে গেলে চোখের জলের ঢেউ অনেক আশায় বুক বেঁধে তাই এবার গিয়েছিলাম মর্ত্যে  যত্ন আত্তি দারুণ পাবো  মন সেজেছিলো নৃত্যে গিয়ে দেখি উল্টো সব গরীব হয়েছে ভক্ত  বেঁচে থাকাটাই তাদের কাছে হয়ে উঠেছে শক্ত  কেড়ে নিয়েছে আপনজন  নিষ্ঠুর সেই ভাইরাস...

আর্জি

MISTI DEY (মিষ্টি দে) আর্জি  মিষ্টি দে শিউলি জানে আগমনী সুরে মা আসছে ঘরে আমার মা আলপনা দেয় জগৎ মায়ের বোধনে মায়ের সাথে ভাই বোনরাও আসছে নতুন সাজে জাঁকজমকের দারুণ বাহার কোটি টাকার প্যান্ডেলে মন্দিরেতে ভোগের প্রসাদ সাজে নতুন সন্দেশে কতো লোকের কতো চাওয়া  পূরণ হয়  অকাতরে । প্রতিবছর আসিস মা তুই আমাকে দিস ফাঁকি  আমি না হয় খারাপ মেয়ে  করিনা ডাকাডাকি  আমার মা তো ডাকে তোকে চোখের জলের ধারায়  তবুও তুই পাষান ওরে হৃদয় গলে না হায়! বড়ো মানুষের মা তুই তাদের কথাই ভাবিস উপহারে, উপহারে  তাদের ভরিয়ে তুলিস এবারও কি  শূন্য হাতে এলি ভূবন মাঝে? কিছু এনেছিস জগৎ মাতা আমার দুখী মায়ের  তরে?? 7/10/21

থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া

MISTI DEY (মিষ্টি দে) থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া    পৃথিবীর বায়ুমণ্ডলে ছিন্ন করে  আছড়ে পড়ে  একমুঠো ভালোবাসা  তারপর নিরুদ্দেশের পথে  পা বাড়িয়ে  ভালোবাসার ভালো টুকু  খুঁজে বেড়াবার বৃথা প্রচেষ্টা । হারিয়ে যাওয়া জীবন  জীবন যুদ্ধের বোঝা বয়ে বেড়ানো ছাড়া  আর কিছু নয়  তবু দীর্ঘ রাত জাগার পর  ভোরের ঝিমুনি ভাঙা  নব সূর্যের আলোয়  আবার নিজেকে মুক্ত করা  আবার শুরু জীবন শুরুর চলা  থেমে যাওয়া মানে ই যে হেরে যাওয়া ।

অপেক্ষা

ছবি
MISTI DEY (মিষ্টি দে) অপেক্ষা দের ভীড়ে ছোট্ট একটি নীড়ে  শুধু তোমার অপেক্ষায়  উঠবে যেদিন সূর্য , সকল বাঁধা ভেঙে            মেঘের চাদর ছিঁড়ে            শুধু তার অপেক্ষায়  অপক্ষেমাণ দিন , হারিয়ে যাবে যেদিন         তুমি থাকবে আমার সাথে             একান্ত ভালোবেসে             শুধু তার অপেক্ষায়  কাটলো রাত্রি প্রহর, আসলো নতুন ভোর অপেক্ষাদের শেষ,  সাজলো নতুন বেশ কাটলো যত কালো, ওই যে ভোরের আলো,         আজ মোদের অপেক্ষায়

সময়ের ছাপ

MISTI DEY (মিষ্টি দে) জীবন খুঁজছে পরিণতি মৃত্যুর আবডালে মৃত্যু খোঁজে পরিণতি জীবনের স্পন্দনে রেখে যায় হাসি রেখে যায় আশা মানুষের মাঝে দিয়ে যায় ভালোবাসা ভুলে যায় স্মৃতি মুছে যায় নাম মনে থাকে শুধু  সময়ের  ছাপ...
MISTI DEY (মিষ্টি দে) #আ! মিষ্টি দে  অজানা আকাশের অন্তরালে  বেঁচে থাকে নাজানে কত ইতিহাস  স্থায়ী সত্য ঢাকা পড়ে  রয়ে যায় ক্ষনস্থায়ী মিথ্যার পরিহাস তুমি আমি, আমি তুমি  মিলিয়ে যাবো  সময়ের গতিতে - রয়ে যাবে সময়ের ফেলে আসা নিশ্বাসে  স্মৃতির গুচ্ছে তোমার আমার শুকনো গোলাপ   মনের অন্তরালে জন্ম জন্মান্তরের গল্প  আরো একবার বেঁচে উঠবে   প্রতিনিয়ত মরবার প্রত্যাশায় অস্ফুট স্বরে নীরব আর্তনাদে   মনের ভেতর গুমড়ে ওঠা শব্দ  বেরিয়ে আসবে কোন অছিলায়  আ !

দেহলীলা

                    দেহলীলা  দেহে আর মনে প্রাণে হয়ে একাকার একি অপরূপ লীলা এ অঙ্গে আমার ।। একি জ্যোতি , একি ব্যোম দীপ্ত-দীপ -জ্বালা – দিবা আর রজনীর শিরোনাট্যশালা । একি শ্যাম বসুন্ধরা – সমুদ্রে  চঞ্চল, পর্বতে কঠিন, তরু-পল্লবে কোমল, অরণ্যে আঁধার ! একি বিচিত্র বিশাল অবিশ্রাম রচিতেছে সৃজনের জাল আমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ ! প্রত্যেক প্রাণীর মাঝে অনন্ত জগৎ ।। তোমারি মিলনশয্যা, হে মোর রাজন, ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসন অসীম, বিচিত্র, ক্লান্ত । ওগো বিশ্বভূপ , দেহে মনে প্রাণে আমি একি অপরূপ ।।