পোস্টগুলি

গোপনতা

MISTI DEY (মিষ্টি দে) গোপনতা  মিষ্টি দে ভিজলাম আমি ভিজলে তুমি ভিজলো শহর কলকাতা ভিজলো আকাশ ভিজলো বাতাস ভিজলো গাছের পাতা রোদ খরখর তপ্ত দুপুর বন্ধ মনের কোন  মেঘ বৃষ্টি বার্তা আনে হৃদয় খুলে শোন্ অভিমানের মেঘ জমেছে থর থর থর থর  মাটির বুকে আজকে তাই অশ্রু ধারার ঝড় *******অনুবাদ ****** Devdeep Mukherjee मैं भी भीगा तुम भी भीगे भीगा शहर कोलकाता भीगा आकाश भीगी हवा भीगे पत्रगाछ धूप तपी दुपहरी एकांत मन के कोने में मेघ वृष्टि का संदेश लाए हृदय खोलकर सुन जमा वहां अभिमानों का निष्ठुर मेघ थर थर थर थर धरा पर आज अश्रु धारा बन आंधी  प्रलय मचाती... ********* ©मिष्टी डे *********

Green light

MISTI DEY (মিষ্টি দে) Green light🤣 আমি তোমাকে হাজার মেসেজ করি তুমি যথারীতি উত্তর দাওনা সেটাই স্বাভাবিক আমার মূল্য তোমার জীবনে শেষের পাতার উপসংহার একদিন বন্ধ হবে খেলা তোমার কাছে পাঠাবোনা কোনো মনের বার্তা গ্রীন লাইট টা জ্বলবে সবার শুধু আমার অন্ধকার তখন হয়তো খুঁজবে আমায় পড়বে পুরোনো সংবাদ আমি তখন অনেক দূরে তোমার সীমানার এখন তুমি বুঝলে না তো আমার মনের কষ্ট বেকার তুমি নিজেই করো নিজের জীবন নষ্ট আমি তোমায় বন্ধু ভাবি সেটাই আমার ভুল এবার থেকে থাকবো আমি একেবারেই cool 😎😎😎😎😎.... মিষ্টি দে

বিধাতার লিখন

MISTI DEY (মিষ্টি দে) বিধাতার লিখন  মিষ্টি দে  বিধাতা তুই লিখিসনি কিছু কপালের এই ভাঁজে? পরোয়া করিনা যা তুই আপন কাজে. অনেক হোলো অলৌকিক এর পথ চাওয়া অনেক হোলো সময়ের সাথে সময় পেরিয়ে যাওয়া হার জিত, বাঁচা মরা শব্দ দুটোই থাকে মাঝখানে তার দীর্ঘশ্বাস অবশেষ শুধু রাখে. ভাগ্যের সাথে আড়ি করি ভাই নতুন পদক্ষেপ জীবন মাঝে , চড়াই উৎরাই হোক না জীবন সংক্ষেপ  পারাক্রমের নতুন আলোয়  অকাল বোধন স্নান নব প্রভাতের নব আলোকের নব সংগীত তান নতুন মন্ত্র উচ্চারিত শরীর মন্দির গৃহে নব মন্ত্র  দীক্ষিত প্রাণ  আত্ম চেতনা মাঝে.....

মিথ্যা অবলোকন

MISTI DEY (মিষ্টি দে) মিথ্যা অবলোকন মিষ্টি দে  মন বলে বদলে গেছো তুমি উপলব্ধি বলে হারিয়ে গেছো তবু বুঝি অন্য কিছু ভাবি হয়তো অন্য কিছু ভাবতে চায় মন তোমার বাড়ির পথ ভুলে আমার সঙ্গী হওয়া অনেকটা সময় নিজেকে ভুলে আমায় নিয়ে বাঁচা আজ হয়তো বদলে গেছো ভুলেছো সকল কথা হাতের ওপর হাত রেখে হাজার কথা দেওয়া কখন সব বদলে গেলো বেকার চাওয়া পাওয়া  বুকের মাঝে জড়িয়ে ধরে নিজের করে রাখা আজকে সময় পেরিয়ে গেছে মিথ্যা অবলোকন ছায়ার সাথে কথা বলা ছায়ায় ঘেরা মন 8/5/22

পাশা

MISTI DEY (মিষ্টি দে) পাশা  মিষ্টি দে  একটা স্বপ্ন হেসে খেলে রামধনু রঙে মেশে একটা ভালোলাগা নাছোড়বান্দা ঘ্যানঘ্যান সুরে ডাকে মনটা এখন  বিরক্তি ভরা বুড়ো ভিখারির ক্লান্তি বেকার মন দু পয়সার হিসাবে খোঁজে তৃপ্তি দামি পোশাকে বিবিয়ানা পকেট গড়ের মাঠ নকল হাসি আর অভিনয় ঠাসা জীবন খেলার পাঠ কোন খেলা সে? অতিপুরাতন- তোমার আমার নেশা  আদি কাল হতে, একই খেলা চলে দুর্যোধনের পাশা.2/5/22

যুদ্ধ চাই না

MISTI DEY (মিষ্টি দে) যুদ্ধ চাই না মিষ্টি দে যুদ্ধ কেনো বারবার মৃত্যুর খেলা অহরহ রক্তের বিভীষিকা আর চোখের জল ফিরে দেখো সেই ভয়ংকর কোলাহল  যুদ্ধের ইতিহাস আজ ও বহন করে চলে সেই অভিশাপ আমার তোমার পূর্বজ, কখনো কি শোনায়নি ভয়াবহ সেই কাহিনী কখনো কি শোনোনি  অনাথ শিশুর কান্না কখনো কি উপলব্ধি করোনি স্বজন হারানো দুঃখ তবে এসো শান্তির গান গাই শান্তির বার্তা ছড়াই আকাশে বাতাসে দেশ কালের বিভেদ ভুলে, জাত পাত উঁচু নিচু, ধর্মের বেড়াজাল ডিঙিয়ে মনে রাখি আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব.

কলঙ্ক

MISTI DEY (মিষ্টি দে) কলঙ্ক মিষ্টি দে আবার তবে নতুন শুরু ভুলে যাওয়ার নিয়মে আবার তবে আকাশ ছোঁয়া র আবেঘন মুহূর্তের হয় তো সেদিন নাড়বে কড়া কঠিন লোহার গারদে হয় তো সেদিন দূরে নয় যার সূর্য ওঠে আকাশে আবার তবে নতুন শুরু প্রায়শ্চিত্তের করাঘাত ভুলের ভুল ভোলার সময় চাপা থাক সব আঘাত আকাশের চাঁদ কলঙ্কে মোরা শুষ্ক সমূদ্রের স্মৃতি নানা ঝঞ্ঝার নানা ভালোবাসার জড়িয়ে রয়েছে গীতি কলঙ্কের সেই কাজল লতার একটি টিকা আমি আঁকি জল ছলছল শুষ্ক সমুদ্রে কাজল ভরা সে আঁখি।