পোস্টগুলি

ছবি
Motivatio

যাত্রী

MISTI DEY (মিষ্টি দে) যাত্রী মিষ্টি দে আমি যাত্রী যাত্রা করেছি  নতুন যাত্রা পথে খুজেঁছি পথিক অলিতে গলিতে, পাকা রাস্তায়।  আবার পাহাড়ের ঢাল থেকে মেঠো পথে পরিচিত হয়েছি নামি বেনামী  কতো না অপরিচিতের সাথে আমি যাত্রী যাত্রা করেছি  নতুন যাত্রা পথে তবে আজ পথিক নয়   নিজেকে খোঁজার সময় পথিকের খোঁজে  কখোন যে হারিয়েছি সময় হারিয়েছি বাঁচবার অবলম্বন হারিয়েছি ছোটো বড়ো আরো কতো কি!  তাই  আজ একা চলেছি  নিজের খোঁজে যদি পথের কোনো বাঁকে অবহেলায় পড়ে থাকতে দেখি যদি মিশে যেতে দেখি মাটিতে যদি অস্তিত্ব হয় বিপন্ন যদি দেখি ক্ষত বিক্ষত আত্মা আত্মপ্রকাশের শেষ সুর মেলানোর বৃথা প্রচেষ্টায় রত তখন বোলবো হয়তো ভুল করে ফেলেছো- ভুল বিশ্বাস, ভুল ত্যাগ ভুল আকড়ে ধরে বাঁচবার আশা ভুল পরিকল্পনা সকল ভুল স্বপ্ন ভুল সমস্ত প্রত্যাশিত প্রত্যাশা তবু আরও একবার বাঁচো আরো একবার সব ভুলে নিজেকে সম্পৃক্ত করো  সেই আত্মার সাথে খোঁজ করো সেই অহং যে মরে গেছে অপমানের চিতায় অগ্নি প্রজ্জ্বলিত সে আগুনে পুড়ে শুদ্ধ হয়ে উঠুক পবিত্র হোক আত্মা।।

কান্না

MISTI DEY (মিষ্টি দে) কান্না মিষ্টি দে কতো ভালোবাসার কবিতা আজ  মুছে গেছে অশ্রু জলে কতো অপেক্ষার নীরবতা   স্থান পেলো অন্ধকারে ভালোবাসা নয় মুখোশের আড়ালে অপমান রাশি রাশি কতো চোখের জল হৃদয়ে শুকায় আবার দিনের শুরু ভোরের আলোতে ব্যস্ত কাজে তে সবাই যে যার মতোন ভালোবাসা মোর গভীর মননে একা একা বাস করে।  তোমাকেই চাই, হৃদয়ে মননে,  শরীরে , চেতনে শুধু যে নিজের মতোন মিথ্যা স্বপ্ন, জানি তবু আজ  অকারণ জেদ করে,    ভালোবাসা ওই হারায় আমার অতল গভীর তলে চোখের জলেতে ঝাপসা দৃষ্টি, অজানা মনের অবোধ সৃষ্টি ,  বার বার ভুল করে তবু মনে হয় ভালোবেসে যাই,   কথার ওপর শব্দ সাজাই নতুন সাধনায় মন মাতিয়ে  কবিতা রচনা করি।

উদ্বোধন

MISTI DEY (মিষ্টি দে) উদ্বোধন মিষ্টি দে যদি জীবন টা এরকম চলে,  চলতে থাকুক পাওয়া না পাওয়ার হিসাব থাকুক বাকি যদি অপমান গুলো গলা চেপে ধরে যদি মস্তিষ্কের কোষ হয়ে আসে অবশ তখন মনে কোরো আকাশের ওই মেঘের ওপারে নক্ষত্র সারি,  অসম্পূর্ণ তার সজ্জা হয়তো তোমার অপেক্ষা।  ভেঙেছো বহুবার,  তাই বুঝি কষ্ট হচ্ছে?  ভয় হচ্ছে মাটিতে মিশে যাওয়ার?  ভুল কোরছো- ভাঙতে ভাঙতে আরো শক্তিশালী হয়েছো- চোখের জল গেছে শুকিয়ে সত্য মিথ্যার পরিচয় আজ স্পষ্ট।  ছদ্মবেশী ভালোবাসা কফিনে বন্দী।  শকুন চীলের মুখোশ ধুলোয় মাখা,  হারিয়েছো মন, হারিয়েছো বিশ্বাস,  তবু পুনরায় নক্ষত্রের সন্ধানে।  দেখো, পূব আকাশের লালাভ সূর্যের প্রথম আলো তোমায় স্পর্শ করেছে পবিত্রতার আবেশ ছরিয়েছে মননে মন্ত্র ধ্বনির ব্যপ্তি  দিগন্ত বিস্তৃত আরো একবার ঘুরে দাড়াবার প্রচেষ্টা সব ভুলে নতুন শুরু র উদ্বোধন।।

উপলব্ধি

MISTI DEY (মিষ্টি দে) উপলব্ধি মিষ্টি দে সব শিক্ষা র প্রথম হাতে খরি  তোমার হাত ধরে মা।  তুমি আমার প্রথম গুরু সেই প্রথম পথ চলা।  জীবন যুদ্ধে প্রথম লড়াই বাবার সাথে চলা তোমার চোখে আমিই ছিলাম,  সেরা বিজেতা হার জীত অনেক ছিলো অনেক ভেঙে পড়া তুমি ছিলে এক ই রকম আমার আশ্রয় মা।  বাবার সাথে চলতে থাকা অনেক লড়াই জেতা অনেক বাধা পেরোতে শেখা আমার গুরু সে পিতা।  আকাশ মাঝে স্থান পেয়েছে,  ওই যে জ্যোতিষ্ক- তোমার শিক্ষা আজ ও মনে  জ্বালায় আলোর শিখা, সময় অনেক পেরিয়ে গেলো,  একার সাথে চলা নতুন যুদ্ধে জীবন শুরু মা,  অনেক ওঠা নামা।  কতো মানুষের ভীড় জমলো,  কথার চালাচালি,  গোলোক ধাঁধায় পথ হারানো  সঠিক পথ যে খুঁজি।  জীবন আমায় প্রতিনিয়ত অনেক কিছু শেখায় চড়াই উৎরাই, ওঠা নামা তবু নতুন আলো দেখায়।  কখোনো প্রানের বন্ধু পেলাম,  কখোনো জীবন সাথী,   কখোনো আবার একার সাথে  শুধুই কানাকানি।  ছায়াও তখন দূর দিগন্তের  লাল আকাশের কোলে একার চলন, একার বলন  একার প্রেমে যে মেশে।

পুনশ্চ

MISTI DEY (মিষ্টি দে) পুনশ্চ মিষ্টি দে শেষ তবু শেষ নয় অনেকটা চিঠির শেষের পুনশ্চ সব কিছুর ই তো একটা অবশিষ্ট থাকে এও হয়তো সেরকমই কান্না শেষের ফুপানী  শেষ তবু শেষ নয় যেমন দীর্ঘকালীন চাকুরীজিবির অন্তিম দিন শেষ তবু শেষ নয় মনের অন্তর্ভুক্ত স্মৃতি যেন খায় কুড়ে কুড়ে প্রেমিকের সাথে শেষ দেখা শেষ কথা কাটাকাটি শেষ অভিমান আছড়ে পরে বুকের অভ্যন্তরে বাইরের আকাশ বড়ো স্বাভাবিক।  সব কিছুরই তো একটা  অবশিষ্ট থাকে।  যে স্বপ্ন গুলো বাঁচা হোলো না, যে স্বপ্নের ধাগা গেছে ছিড়ে,  যে কষ্টগুলো শেষের অপেক্ষায়,  অবশিষ্ট কিছু কথা যা বলা হয়নি কখোনো অবশিষ্ট আবেগ তীর খুজেঁ ছিলো বহবার,  অবশিষ্ট জীবন- শেষের সেই শেষ মুহূর্তে ও অবশিষ্ট কিছু থাকে। সব অবশিষ্ট কুড়িয়ে আরো একটা নতুন জীবন হয়ে উঠুক স্বয়ং সম্পূর্ণ।

নতুন

MISTI DEY (মিষ্টি দে) নতুন মিষ্টি দে  আজকাল কিছুই বলার থাকেনা,  উপলব্ধির সেতু বাঁধা চলতেই থাকে, আজকাল কিছুই বলার থাকেনা বোকা বোকা হাসি, বোকা বোকা পরিকল্পনা সব কবে মূল্যহীন হয়ে গেছে সে হিসাব ও আর হয়ে ওঠেনা ঝিম ধরা চেতনা কানে কানে বলে এবার একটু বেহিসাবি হয়ে যা নিয়ম, নীতি, মূল্যবোধের কচকচানি থাক সব, যেমন পুরাতন জিনিস পুরাতন তোরঙ্গে ঠাই পায়, তাই ভাঙ্গা জীবনের পাজ্জেল নিয়ে নতুন কিছু সাধা- হতে পারে হিমালয় হতে পারে গহন বন হতে পারে সাদামাটা আটপৌরে জীবন যাই হোক নতুন হবে নতুনত্বের সকাল নতুন পাগলামো নতুন কিছু- তাই নতুনের খোঁজে  পথে পথে সময়ের শেষ একক পর্যন্ত যতক্ষণ না পুরাতন কে মুছে শুরু না হয় নতুনের বোধন।