পোস্টগুলি

বন্ধু

MISTI DEY (মিষ্টি দে) বন্ধু মিষ্টি দে বন্ধু সবাই নয় বন্ধু ভেবে হাত বাড়িয়ে অকারণ ঠকে যাই বন্ধু সবাই নয়।   আকাশ তুমি বন্ধু হবে গল্প কথা বোলবো সাথে তোমার মনের ওই গভীরে মেঘের গভীর ওই রহস্যে যা আছে সব আমায় বলো আমায় তোমার বন্ধু ভাবো আমার বন্ধু কেউ নয় সবাই কি আর বন্ধু হয়?    সাগর তুমি বন্ধু হবে তোমার ঢেউয়ে চলবো সাথে তোমার মনের ওই অতলে কোন সে রতন লুকিয়ে আছে বোলবে আমায় বন্ধু ভেবে আমার বন্ধু কেউ নয় সবাই কি আর বন্ধু হয়? ও পাখি তুমি বন্ধু হবে,  প্রজাপতি বন্ধু হবে, গাছের ফুল বন্ধু হবে এই ভুবন মাঝে খুজেঁ ফেরা একটা বন্ধু খুজেঁ যাওয়া  দুপুর রোদ, গোধূলি বেলা, জ্যোৎস্না রাত, পূবের আলো,  কে আমার বন্ধু হবে আমার বন্ধু কেউ নয়।

কবিতা

MISTI DEY (মিষ্টি দে) কবিতা   কবিতা নিয়ে লিখবো কথা কবিতা হবে স্বপ্ন  কবিতা নিয়ে বাঁচবো এবার কবিতায় শেষ দন্দ কবিতা আমার মনের উড়ান প্রাণ চন্চল গান কবিতা আমার ইচ্ছে পূরণ  প্রভাত রাগের তান

মা টাকা দিবি তো

MISTI DEY (মিষ্টি দে) মা টাকা দিবি তো মিষ্টি দে  মা টাকা দিবি তো এবার? নাকি এবার ও তুই আমায় দিবি ফাঁকি? আসে পাশে সবাই কে তুই করিস রাজা উজির আমার কথা ভুলিস শুধু আমায় করিস ফকির. এবার মা ধৈর্য নেই আর তোর সাথে মা আড়ি শুন্য জীবন মা,- এইটুকু চাই করছি না বাড়াবাড়ি. বিদ্যে বুদ্ধি নেই রে মা বোন টা তোর কৃপন রূপ সৌন্দর্য সেও নেই করবো কি এখন? কার্তিক দেয়নি পরাক্রম লোকে কাঁদায় খালি গনেশ তো মা তোর ই দলে রাখেনা আমার মন  তোর জন্য এনেছি মা সেরা মিষ্টি, ফল  রাঁধবো মা তোর ভোগ দেবো ডাবের জল মা রে টাকা দিবিতো? ভুলবি না বল রাখবি মনে ঠিক পরের বছর দেবো বানিয়ে সোনার তৈরি চিক তোর পাশে যে নারায়ণ থাকে আমার টা কোথায় চোখের জলে নাকের জলে আমায় খালি কাঁদায়, ধরবো ভেবে ধরতে যাই তারপর দেখি নারদ ছি ছি মা আমি যে সেরা সেরা ই আমার সম্পদ...

আগমনী

MISTI DEY (মিষ্টি দে) আগমনী  মিষ্টি দে (অনেক বছর আগের লেখা ) ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে দূর্গা ঠাকুর, নতুন সাজে আবার এসেছে ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে ছেলে মেয়েরা, নতুন জামায় আবার সেজেছে ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বেজেছে কাশ ফুলের মাথাগুলি দুলতে লেগেছে দূর্গা ঠাকুর আসে ওরে প্রতি বছর বছর ভালো মন্দ খেয়ে সে ফেরে নিজের ঘর দুই কন্যা, দুই পুত্র সাথে তার আসে, মানুষ গুলোর বোকামি দেখে হি হি করে হাসে মানুষগুলো বোকার মতন তাদের পুজো করে, দশমী এলে অকারণে চোখের জলে ভাসে. বছরভরা সারা পুঁজি পুজোয় খরচ করে পুজোর শেষে, খাতা  নিয়ে, হিসেব শুধু কষে. খরচ দেখে, চোখে তখন সরসে ফুল দেখে ঠাকুরের ছবির ওপর খালি মাথা ঠোকে. দূর্গা ঠাকুর, স্বর্গে তখন শিবের সাথে বসে, মর্ত বাসীর কথা বলে, মুচকি মুচকি হাসে. ড্যাং কুড়কুড় ড্যাং কুড়কুড় বাদ্দি বাজলো ঐ আবারো মন নাচলো ওরে তা থৈ তা থৈ থৈ...... 2003

গোপনতা

MISTI DEY (মিষ্টি দে) গোপনতা  মিষ্টি দে ভিজলাম আমি ভিজলে তুমি ভিজলো শহর কলকাতা ভিজলো আকাশ ভিজলো বাতাস ভিজলো গাছের পাতা রোদ খরখর তপ্ত দুপুর বন্ধ মনের কোন  মেঘ বৃষ্টি বার্তা আনে হৃদয় খুলে শোন্ অভিমানের মেঘ জমেছে থর থর থর থর  মাটির বুকে আজকে তাই অশ্রু ধারার ঝড় *******অনুবাদ ****** Devdeep Mukherjee मैं भी भीगा तुम भी भीगे भीगा शहर कोलकाता भीगा आकाश भीगी हवा भीगे पत्रगाछ धूप तपी दुपहरी एकांत मन के कोने में मेघ वृष्टि का संदेश लाए हृदय खोलकर सुन जमा वहां अभिमानों का निष्ठुर मेघ थर थर थर थर धरा पर आज अश्रु धारा बन आंधी  प्रलय मचाती... ********* ©मिष्टी डे *********

Green light

MISTI DEY (মিষ্টি দে) Green light🤣 আমি তোমাকে হাজার মেসেজ করি তুমি যথারীতি উত্তর দাওনা সেটাই স্বাভাবিক আমার মূল্য তোমার জীবনে শেষের পাতার উপসংহার একদিন বন্ধ হবে খেলা তোমার কাছে পাঠাবোনা কোনো মনের বার্তা গ্রীন লাইট টা জ্বলবে সবার শুধু আমার অন্ধকার তখন হয়তো খুঁজবে আমায় পড়বে পুরোনো সংবাদ আমি তখন অনেক দূরে তোমার সীমানার এখন তুমি বুঝলে না তো আমার মনের কষ্ট বেকার তুমি নিজেই করো নিজের জীবন নষ্ট আমি তোমায় বন্ধু ভাবি সেটাই আমার ভুল এবার থেকে থাকবো আমি একেবারেই cool 😎😎😎😎😎.... মিষ্টি দে

বিধাতার লিখন

MISTI DEY (মিষ্টি দে) বিধাতার লিখন  মিষ্টি দে  বিধাতা তুই লিখিসনি কিছু কপালের এই ভাঁজে? পরোয়া করিনা যা তুই আপন কাজে. অনেক হোলো অলৌকিক এর পথ চাওয়া অনেক হোলো সময়ের সাথে সময় পেরিয়ে যাওয়া হার জিত, বাঁচা মরা শব্দ দুটোই থাকে মাঝখানে তার দীর্ঘশ্বাস অবশেষ শুধু রাখে. ভাগ্যের সাথে আড়ি করি ভাই নতুন পদক্ষেপ জীবন মাঝে , চড়াই উৎরাই হোক না জীবন সংক্ষেপ  পারাক্রমের নতুন আলোয়  অকাল বোধন স্নান নব প্রভাতের নব আলোকের নব সংগীত তান নতুন মন্ত্র উচ্চারিত শরীর মন্দির গৃহে নব মন্ত্র  দীক্ষিত প্রাণ  আত্ম চেতনা মাঝে.....