পোস্টগুলি

অপারেশন সিঁদুর

অপারেশন সিঁদুর মিষ্টি দে সিঁদুর আমার অপার শক্তি সিঁদুর আমার মান বদলা সিঁদুরের  ছুটলো আগুন শত্রু ধুলিস্যাৎ।  সন্তান আমার অস্ত্র হাতে কপালে রক্ত তিলক ক্ষমা নয় আর  দেখা হোক এবার যুদ্ধের ময়দান।  ভারত মায়ের কোল থেকে তুই  কেড়েছিস তার ছেলে এবার পালাবি কোথায়   দেখ শত সহস্র তোর ,  মৃত্যু এগিয়ে আসে।  ধর্মের নামে বিভেদ বানিয়ে  ভাঙবি ভারত ভূমি?  চুলোয় যাক ধর্ম সকল এটা মোদের মাতৃভূমি সকল ধর্ম পাশাপাশি আজ যুদ্ধের ময়দানে বদলা সিঁদুরের গর্জে উঠেছে  সন্তান ভারতের।। অপারেশন সিঁদুর মিষ্টি দে সিঁদুর আমার অপার শক্তি সিঁদুর আমার মান বদলা সিঁদুরের  ছুটলো আগুন শত্রু ধুলিস্যাৎ।  সন্তান আমার অস্ত্র হাতে কপালে রক্ত তিলক ক্ষমা নয় আর  দেখা হোক এবার যুদ্ধের ময়দান।  ভারত মায়ের কোল থেকে তুই  কেড়েছিস তার ছেলে এবার পালাবি কোথায়   দেখ শত সহস্র তোর ,  মৃত্যু এগিয়ে আসে।  ধর্মের নামে বিভেদ বানিয়ে  ভাঙবি ভারত ভূমি?  চুলোয় যাক ধর্ম সকল এটা মোদের মাতৃভূমি সকল ধর্ম পাশাপাশি আজ যুদ্ধের ময়দানে বদলা সিঁদ...

আধাঁর প্রিয়

MISTI DEY (মিষ্টি দে) আধাঁর প্রিয় মিষ্টি দে একটা আধাঁর, একটা আলো স্বপ্নে দেখা রামধনু রঙ বড়োই ফিকে, পথ হারানো সুর ভোলা সেই পথিক প্রিয় নোঙর বেধে  ঘর সাজানো আকাশ ভাঙা, বৃষ্টি বুকে  জড়িয়ে ব্যাথা বুকের মাঝে তোমায় নিয়ে স্বপ্ন আমার অপূর্ণ থাক, আজ অবকাশ সুর ভোলা সেই পথিক প্রিয় নতুন গানে সুর মেলালো মনটা আজ বেজায় খুশি হারায় মন হারাই বুঝি রিক্ত আসন ধুলোয় ঢাকা ভুলতে চাই স্বপ্ন মাখা মিথ্যা আলো, পথ হারানো সুর ভোলা সেই পথিক প্রিয়,  পথের শেষে কোথাও দেখা হবে হয়তো দুই অচেনা আজ মনে হয়, আধাঁর ভালো,  আজ মনে হয় শূন্য ভালো,  রিক্ত মনের দীপ্ত আলো  একলা মন মুক্তি পেলো ।।

ঘোড়ার ডিম

MISTI DEY (মিষ্টি দে) ভালোবাসা যেন  দুমড়ানো হৃৎপিণ্ডের হাহাকার  অক্সিজেনের অভাবে শুকাতে শুকাতে প্রাণহীন পাথরে হয়েছে পরিণত  ভালোবাসা সেঁতসেঁতে ঘরের  উই ধরা আবেগ  ভালোবাসা অপমানের সহ্য কবজ  ঝাঝরা হৃৎপিণ্ডের আকুতি

হারিয়ে যাওয়া

MISTI DEY (মিষ্টি দে) হারিয়ে যাওয়া মিষ্টি দে কোথায় যেন স্বপ্নগুলো  আটকে গেলো কোথায় যেন শুরুর  আগেই শেষ হলো কোথায় যেন কষ্ট চাপা  অন্ধকারে বালিশ ভেজা স্বপ্ন  ভাঙার শব্দ শুনে তবুও রোজ সকাল হলে নিত্য কাজে চোখের জল মিলিয়ে যায়  বেকার কাজে কোন সে জাদুর  কাঠির ছোয়ায়  ভুললে আমায় ভালোই হলো,  দায় নেই আর ভালোবাসার।

হারিয়ে যাওয়া দেশ

MISTI DEY (মিষ্টি দে)   কোথায় যেন হারিয়ে যায়  স্বপ্ন দেখার দেশ গুগল ম্যাপে চোখ ফেরাই  নেই তো অবশেষ  ছন্নছাড়া দেশ আমার দেখায় কতো খেলা আসল নকল মিলে মিশে বদ্রিনাথের মেলা দেখ তামাসা দেখরে পাগল সবাই ছোটে ছেড়ে আগল এদিক ওদিক ডাইনে বাঁয়ে  আগুন গোলায় ওই ছুটেছে দেখ তামাসা দেখ রে ভাই ব্যালেন্স খেলায় জীবন রে ভাই  শ্বাস প্রশ্বাস জীবন বায়ু কোথায় যে প্রাণ, কোথায় আয়ু গোলকধাঁধায় আটকে জীবন অট্ট হাসি হাসছে মরণ স্বপ্ন দেখা হচ্ছে শেষ হারিয়ে যাচ্ছে স্বপ্ন দেশ।।

টেরোরিজম

MISTI DEY (মিষ্টি দে) টেরোরিজম মিষ্টি দে লা ইলাহা ইল্লাল্লাহ' আল্লা ছাড়া কোনো সত্য নাই- কলমা জানিস? নইলে মর।  ধর্ম আবার ও শিখন্ডী  মানবিকতার পূর্ণ গ্রাস পিতৃ হারা অনাথ শিশু সদ্য বিবাহিতা শূন্যতায়  রক্তের নদী ছবি এঁকে যায় ফুটে ওঠে ভাষা টেরোরিজম।  মৃত্যু কথা বলে প্রশ্ন ইশ্বরের দ্বারে হিন্দু না তুমি মুসলমান কোরান না গীতা  কি তোমার পরিচয় বরাবর তুমি নির্বাক।  মৃতের ওজন বাড়ছে ওই পাপের ঘড়া পূর্ণ  সহস্র ধারায় লাল খরস্রোতা স্বপ্ন চূর্ণ বিচূর্ণ পৃথিবী স্তব্ধ ভাষা হীন আজ অনাথের চিৎকার নীরব প্রশ্ন শূন্য আকাশে  কি ধর্ম তোমার  ভগবান!

পুরাতন

MISTI DEY (মিষ্টি দে) পুরাতন মিষ্টি দে তোমার এই জামাটার বুকের ওপর আমার ইতিহাস লেখা ঘ্রাণে ঘ্রাণে সুতোর টানে  আমার ছবি আঁকা  ওই যে সেই গোধূলি বেলা বুকের ওপর মুখ গোজা ওই যে সেই নানান কথা আবোল তাবোল স্বপ্ন দেখা তোমার এই জামাটার মনের ভেতর  শুধু আমার গল্প লেখা।  দিনের পরে দিন যে গেছে হৃদয় স্মৃতি হালকা বেশে রূপকথার ই গল্প যেনো হয়তো কখোনো সত্যি ছিলো নতুন দিনের আলোয় ঢাকা পুরাতন তোর বিদায় বেলা তবু স্মৃতির ঘ্রাণে, হৃদয় টানে পুরাতন সেই অতল তলে নবীন আলোয় উজ্জ্বল বেশ  স্মৃতির পাতায় সুখের রেশ পুরাতন সেই গল্প বাঁচে নতুন আলোয় নতুন রাগে।